ঠাকুরগাঁওয়ে কোন দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী 

আপডেট: February 28, 2026 |
inbound6126264645062215098
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোন দুর্নীতিবাজ কে ঠাঁই দেওয়া হবে না। এজন্য দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে, দেখার জন্য দুদক আছে। তারা দেখবেন। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবনা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঠাকুরগাঁও- ১ আসনের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন, সময় নস্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা যত দ্রুত সামনের দিকে যেতে পারবো।

দেশকে কি করে সত্যিকার অর্থে পরিণত করতে পারব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব। সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত।

সরকারি সকল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। আমরা উপনীত হয়েছি কোন কোন কাজগুলো করা হচ্ছে। আর কোন কাজগুলো চলবে।

তিনি আরো বলেন, এরই মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল এসেছে। জমি দেখে আজকেই নির্ধারণ করবেন। আশা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে।

ঠাকুরগাঁওয়ের জন্য এটি একটি ভালো খবর। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আশা করা হচ্ছে এ বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করবেন। এছাড়াও স্বাস্থ্যসেবার উন্নত করা।

ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চলছে।

নারীদের কার্যক্রমের জন্য যে ধরনের উন্নয়ন কর্মসূচি আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও নানা কার্যক্রম নিয়ে কথা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর