ভাদসা ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস ও রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

আপডেট: March 8, 2026 |
inbound7126320675385867428
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় দূর্গাদহ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাইদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মহিলা দিবসের গুরুত্ব, সমাজে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পবিত্র রমাদান মাসের তাৎপর্য ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে এবং রমাদান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাইদ বলেন, একটি উন্নত সমাজ গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য।

তিনি নারীদের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পাশাপাশি তিনি পবিত্র রমাদান মাসকে আত্মসংযম, মানবিকতা ও আল্লাহর নৈকট্য লাভের উত্তম সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, নারী নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর