জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।










