ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: এলজিআরডি মন্ত্রী

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের সব পরিবারই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং সময় হলে সবাই পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁও আলীম মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন “নির্বাচনের আগে আমি বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তাই কিছু কাজ ও উন্নয়ন করে ঋণ পরিশোধ করতে চাই।”
এটি একটি শক্তি-ক্ষমতা উল্লেখ করে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয় নয়, এটি একটি শক্তি বা ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে জনগণকে নতুন সুযোগ ও স্বাবলম্বিতা মিলবে। পুরুষরা নারীদের গুরুত্ব দিতে শুরু করবে।”

















