আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে  র‍্যালী ও আলোচনা সভা

আপডেট: March 11, 2026 |
inbound1732857709268726622
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ “ দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে  জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  বেলা ১১ টায় জয়পুরহাট  সার্কিট হাউজ মাঠে  আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম তানভীর উল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন  কর্মকর্তা আব্দুল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাট এর ইন্সপেক্টর রুবেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর