শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কবার্তা প্রদান

আপডেট: March 16, 2026 |
inbound5986119216376025766
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের  শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন দোকানে ভাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে ।

জানা গেছে, রবিবার দুপুরে পাবনা বিএসটিআই টিম  ও সামারী ট্রায়াল কোটের বিচারক শাহজাদপুর চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট  মোঃ মোসলেম উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এ

সময় পৌর শহরের  উৎসব লাইফস্টাইলে পন্যের গায়ে  অতিরিক্ত মুল্য লেখা  আদালতের নজরেআসে এবং সব পোষাকের ক্রয় ভাউচার দেখাতে ব্যার্থ হন।

এছারা দেশী পোষাকের গায়ে স্টিকারে মেইড ইন চায়না লেখা এবং অতিরিক্ত মুনাফা  ও  বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটির   মালিককে ভ্রাম্যমান আদালত  সতর্কবার্তা প্রদান করা হয়  ।

এর আগে  আদি মিষ্টান্ন ভান্ডার ও বনলতা সুইটসে অভিযান পরিচালনা করেন সেখানে নোংরা থাকার কারনে তাদেরকে বিশেষ সতর্কতা প্রদান করেন ।

পরবর্তীতে আইন অমান্য করলে তাদেরকে আইনের আওতায় সাজা প্রদান করা হবে বলে সতট্কবার্তা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর