গণপরিবহনে জ্বালানি পর্যাপ্ত, বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই

আপডেট: March 16, 2026 |
inbound6606439737371173117
print news

ঈদযাত্রা সামনে রেখে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, তেল সংকটকে অজুহাত বানিয়ে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং সেখানে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে টার্মিনালটি পরিদর্শন করেন মন্ত্রী।

সড়কমন্ত্রী বলেন, দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে ঈদযাত্রায় গণপরিবহনে কোনো ধরনের জ্বালানি সংকট হবে না।

তিনি আরও জানান, মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে—কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। বরং অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে।

শৃঙ্খলা বজায় রেখে একদিকে বাস টার্মিনালে প্রবেশ করছে এবং যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর