বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আশ ফাউন্ডেশন

আপডেট: March 18, 2026 |
inbound2761528073538372291
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাস উপলক্ষে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)।

১৬ মার্চ (সোমবার) ফাউন্ডেশনের উদ্যোগে উখিয়ার বালুখালী ১০ ক্যাম্পে বসবাসরত অসহায় পরিবারের মাঝে ৪০০টি রমজান ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা রমজান মাসে একটি পরিবারের ইফতার ও সেহরির চাহিদা পূরণে সহায়ক হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকে রমজান মাসে অসহায় ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্প কর্তৃপক্ষের অনুমোদনক্রমে (ক্যাম্প ১০) এর সিআইসি মোহাম্মদ আরাফাতুল ইসলাম এর উপস্থিতিতে ও সার্বিক সহযোগিতায় আশ ফাউন্ডেশনের উপহার তালিকাভুক্ত ৪ শত পরিবারের হাতে হাতে তুলে দেয়া হয়েছে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর