সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

আপডেট: March 18, 2026 |
inbound4742338390351289360
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

সোমবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।

inbound2744627981593744838

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেট এর সাধারণ সম্পাদক আনিস রহমান,দৈনিক আমার দেশ এর সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ৭১ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আবদুল মুহিত দিদার,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মাসুদ আহমদ রনি,সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি দেলওয়ার হোসেন মান্না,সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও বার্তা২৪ এর জেলা প্রতিনিধি মো: মশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ,ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন প্রমুখ। মাহফিলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

Share Now

এই বিভাগের আরও খবর