গনতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন : ডা. শফিকুর রহমান

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গনতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন।
কোনো দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করতে কোনো বাধা নেই।
রবিবার (২২ মার্চ) সকালে সিলেটের সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবিধানিক আরও নানান প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ অধিবেশন সময়ের শেষ প্রান্তে হওয়ায় নির্বাচন নিয়ে কথা বলার সময় সংকুচিত হয়েছে তাদের।
এবারের ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে শফিকুর রহমান বলেন, ঈদ যাত্রায় বিশৃঙ্খলা সরকারের গাফিলতি, সড়ক ও পরিবহন মন্ত্রীর অযাচিত মন্তব্যই এসবের জন্য অনেকটা দায়ী।
নির্বাচন পরবর্তী সংকটের বিষয়গুলো নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের ভেতরে এসব সমাধান না হলে স্বভাবতই তা বাহিরে আন্দোলনে রুপ নেবে।
সেই সাথে রাষ্ট্র আগের ধারাতে চলছে উল্লেখ করে বলেন, প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে কোনো নেতিবাচক ধারনা জামায়াতের নেই তবে ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আছে তাদের। নিশ্চয় সরকার এটা নিয়ে ভাববে।
একই সাথে দেশের জনসংখ্যাকে যদি জনশক্তিতে রুপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশ হবে একটি মর্যাদাপূর্ণ সম্ভাবনাময় অঞ্চল হবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় সিলেটের সাংবাদিকরা ছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


















