কুমারখালীতে চরা দামে পেট্রোল বিক্রির অভিযোগ, প্রমাণ পায়নি মোবাইল কোর্ট

আপডেট: March 23, 2026 |
inbound9165027246974375485
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে এক জ্বালানি তেল বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে কুমারখালী পৌর এলাকার বাটিকামারা তরুন মোড়ের মেসার্স দ্বীনবন্ধু ট্রেডার্স প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার দুটি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন না থাকার সুযোগে দ্বীনবন্ধু ট্রেডার্সের মালিক সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছিলেন।

অভিযোগ পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।

তবে অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দোকানে বেশি দামে তেল বিক্রির তাৎক্ষণিক প্রমাণ পাননি।

যদিও মূল্য তালিকা না টাঙানোয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

মোটরসাইকেল চালক মামুন অর রশিদ বলেছেন, ‘ঈদের দিন দ্বীনবন্ধু ট্রেডার্সের মালিক আমার কাছে এক লিটার পেট্রোল ২৫০ টাকা দামে বিক্রি করেছে।

পাম্পে তেল না পাওয়ায় বাধ্য হয়ে বেশি দামেই তেল কিনেছি।’তবে অভিযোগ অস্বীকার করেন দ্বীনবন্ধু ট্রেডার্সের মালিক দ্বীনবন্ধু। ‘আমি বেশি দামে তেল বিক্রি করিনি। কেউ যদি বেশি দামে তেল বিক্রির অভিযোগ তোলেন সেটা অসত্য’, বলছিলেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, অভিযানে বেশি দামে তেল বিক্রির তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যায়নি। তবে মূল্য তালিকা না টাঙানোয় ওই দোকানিকে জরিমানা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর