বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

আপডেট: March 23, 2026 |
inbound257841071976532716
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর রহমানের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত নয়ন জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর ইটভাটা এলাকায় সড়কের ধারে কিছু তালগাছ রয়েছে।

সেখানে পথচারীরা যানবহন থামিয়ে বিশ্রাম নিয়ে থাকেন। আবার অনেকেই যান বিনোদনের জন্য। সেখানে নয়ন, তার বন্ধু রাব্বিসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল।

সেখান থেকে নয়ন একটি মোটরসাইকেল নিয়ে খোকসার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে পিছনের চাকা ¯স্লিপ করে সড়কের ধারে অবস্থিত বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে নয়ন গুরুতর আহত হলে তার বন্ধুরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে (নয়নকে) মৃত বলে ঘোষণা করলে বন্ধুরা নয়নের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়।

দুপুর ১২ টা ২৭ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের মরদেহটি নেই। কমপ্লেক্সে সামনে দাঁড়িয়ে আহাজারি করছেন নিহত নয়নের মা। তবে তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলেননি।

এ সময় নয়নের মামাতো ভাই রাসেল হোসেন বলেন, দুর্ঘটনায় নয়নের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। তবে মরদেহটি এখানে নেই। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি বলে তিনি জানান।

মুঠোফোনে নয়নের বন্ধু মো. রাব্বি বলে কয়েকজন বন্ধু মিলে মহাসড়কের তাল বাগান এলাকায় ঘুরতে গিছিলাম। সেখান থেকে খোকসায় ফেরার জন্য রওয়ানা দেওয়া হয়।

পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে চাকা স্লিপ কেটে বিদ্যুতের খুঁটিতে লাগলে দুর্ঘটনাটি ঘটে।তার ভাষ্য, নয়নের গাড়ি আগে ছিল। আর তারা ছিল পিছনে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালের আসার আগেই নয়নের মৃত্যু হয়েছিল। ওর বন্ধুরা মরদেহটি নিয়ে চলে গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি মহাসড়কে হওয়ায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর