নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়

আপডেট: March 27, 2026 |
inbound5899219940740632641
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রামদাড়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে পানি উন্নয়ণ বোর্ডের উদ্যোগে জেলা শহরের সত্যপীর ব্রীজ সংলগ্ন ঈদগাঁ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ৫ সদস্য বিশিষ্ট্য একটি দল রামদাড়া নদীর পরিদর্শ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয়দের মতামত শেষে সদস্য দলের প্রধান ঢাকাস্থ পানি উন্নয়ণ বোর্ডের ডিজাইন সার্কেল ৬ এর তত্ববধায়ক প্রকৌশলী উম্মে মাহফুজা হক, ঠাকুরগাঁও পানি উন্নয়ণ বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, নদীর জমি সনাক্ত করে ডিজাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ নদীর মোট দৈঘ্য ২৩.৫৫ কিঃ মিঃ। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গতি পথ ফিরে পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরে পাবে।

এ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Share Now

এই বিভাগের আরও খবর