পদ্মায় বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন

আপডেট: March 27, 2026 |
inbound5358439783167119234
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন।

তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক যুবকের খোঁজ মিলছে না এখনো। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের একবৃদ্ধ ও একশিশু যাত্রীর সন্ধ্যান পাওয়া যাচ্ছে না।

বুধবার বিকালে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের বেঁচে ফেরা যাত্রী খাইরুল ইসলাম খাঁ’র বাড়ি কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। সে মৃত কুদ্দুস খাঁ’র ছেলে।

নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহুত্যে কী ভাবে নদীর পানিতে ছিটকে পরলেন তা তিনি বলতে পারেন না।

তবে নদী সাঁতরে ডাঙ্গায় ওঠার সাথে সাথে এক উদ্ধারকারী তার হাতের মুঠো ফোনটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত দেননি।

মুঠোফোন গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর