তন্ত্র-মন্ত্রে হওয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি : সংসদে মন্ত্রী

আপডেট: March 31, 2026 |
inbound7652613595824428544
print news

আওয়ামী লীগ সরকারের তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা, যারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজকে এখানে বলেছেন। আমার মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।

এ ধরনের অমুক্তিযোদ্ধা, যারা তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারা নিজেরাও বিভিন্নভাবে লাভবাস হয়েছেন অবৈধভাবে, তাদের শনাক্ত করতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আশা করি অল্পদিনের মধ্যে আমরা এ ধরনের অমুক্তিযোদ্ধার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং জাতিকেও জানাতে পারবো।

শামীম কায়সার লিংকনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর সম্প্রসারণের আপাতত কোনো পরিকল্পনা নেই সরকারের। জুলাই যোদ্ধাদের জন্য সব ধরনের ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বের করার কাজ করছে জানিয়ে তিনি বলেন, সঠিক মুক্তিযোদ্ধা এবং বঞ্চিত মুক্তিযোদ্ধাদের বের করে তাদের মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় সরকার। সব সুযোগ সুবিধা দিয়ে তাদের মম্মানিত করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর