সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

আপডেট: April 15, 2026 |
inbound182818298122176794
print news

তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, যেকোনো ধরনের ব্যবসা করতে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করলেও আইনি প্রক্রিয়ায় তা করতে হবে।

তিনি বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অধিক দোকান যাতে বসতে না পারে সেজন্য গাইডলাইন দেওয়া হবে।

আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে। তিটি নাগরিককে রাজপথে কিছু না ফেলার শপথ নিতে হবে। তাহলেই রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখা সম্ভব।

এ সময় চিকুনগুনিয়া ও ডেঙ্গু আসার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

Share Now

এই বিভাগের আরও খবর