ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

আপডেট: April 30, 2026 |
inbound2833418993648184248
print news

ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তেহরান একটি পারমাণবিক চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, “বোমা হামলার চেয়ে এই অবরোধ অনেক বেশি কার্যকর। তারা এখন জবাই করা পশুর মতো ছটফট করছে এবং পরিস্থিতি তাদের জন্য আরও খারাপ হতে যাচ্ছে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।”

ট্রাম্প এই অবরোধের কার্যকারিতার প্রশংসা করলেও সাক্ষাৎকারের সময় সম্ভাব্য কোনো সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাজি হননি।

তিনি বলেন, “তারা (ইরান) এখন রফা করতে চায়। তারা চায় না আমি এই অবরোধ অব্যাহত রাখি। কিন্তু আমি এখনই তা তুলতে চাই না, কারণ আমি চাই না তাদের হাতে কোনও পারমাণবিক অস্ত্র থাকুক।”

এর আগে, চলতি সপ্তাহে ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এর বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভবিষ্যতের কোনও এক অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার শর্ত দিয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর