হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু

আপডেট: May 4, 2026 |
inbound1984911948059203324
print news

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৫৬।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর। অন্যদিকে সন্দেহজনক মৃত্যু ১৫ শিশুর। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ১১ শিশুর মৃত্যু হয়েছে এই বিভাগে। এর মধ্যে ঢাকা জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০২। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫৪। এখন পর্যন্ত ৫ হাজার ৪৬৭।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২৮ হাজার ৮৪২। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

Share Now

এই বিভাগের আরও খবর