হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

আপডেট: May 13, 2026 |
inbound7410720393501789280
print news

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩২।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।

হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে একজন মারা গেছে। হামের উপসর্গ নিয়ে ঢাকায় একজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে ২ জন ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২৬ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন।

একই সময়ে ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে।

Share Now

এই বিভাগের আরও খবর