ডিআইইউতে নতুন প্রক্টর অধ্যাপক আবুল কালাম আজাদ

ডিআইইউতে নতুন প্রক্টর অধ্যাপক আবুল কালাম আজাদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোঃ আবুল কালাম আজাদ।
শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে প্রকাশিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।
একই সঙ্গে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতেও বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট শেয়ার করেন। নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে এ নিয়োগকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে।
প্রশাসনিক দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


















