স্কুলে যাওয়ার পথে ‘নিখোঁজ’ এসএসসি পরীক্ষার্থী, নেপথ্যে প্রেমের টান!

আপডেট: May 21, 2026 |
inbound1814503913858729669
print news

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক এসএসসি পরীক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মোসাম্মৎ নাজিয়া (১৫)। গত মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের দাবি।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নাজিয়া স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছায়নি সে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

একজন এসএসসি পরীক্ষার্থীর এমন আকস্মিক নিখোঁজের ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা।

তবে ঘটনার তদন্তে বেরিয়ে আসছে ভিন্ন তথ্য। স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এটি নিছক নিখোঁজের ঘটনা নয়; বরং দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জের ধরেই ভালোবাসার মানুষের হাত ধরে ঘর ছেড়েছে নাজিয়া। ইতোমধ্যে এলাকায় এ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, পরিবারের অমতে প্রেমের সম্পর্ক থাকায় পরিকল্পিতভাবেই বাড়ি ছেড়ে যেতে পারে ওই স্কুলছাত্রী। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, জিডি পাওয়ার পর থেকেই মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।

এটি প্রেমঘটিত কারণে স্বেচ্ছায় ঘর ছাড়া নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত হতে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে রহস্য, কৌতূহল ও নানা আলোচনা।

Share Now

এই বিভাগের আরও খবর