শাহজাদপুরে মাদকের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, হটাও মাদক বাঁচাওদেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ নায়ক তারেক রহমানের আদেশে এবং জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ -৬ স্বাস্থ্য প্রতি মন্ত্রী ড. এমএ মুহিতের নির্দেশে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে শাহজাদপুরে মাদকের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বিএনপি’র নবগঠিত মাদক নির্মূল কমিটির উদ্দোগে ও যুবদল নেতা মোঃ রফিকের নেতৃত্বে এ মাদক বিরোধি মিছিলটি ৪ নং ওয়ার্ড দরগাপাড়া মহল্লার মাদ্রাসা মাঠ প্রঙ্গন থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান পথ প্রদক্ষিন করে পুনরায় ৪ নং ওয়ার্ড দরগাপাড়া মহল্লায় এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা যুবদল নেতা মোঃ রফিক,বিএনপি’র ৪ নং ও য়ার্ড মাদক নির্মুল কমিটির নেতৃবৃন্দ, ও মাদকের বিরুদ্ধে রুখে দারানোএললাকার সাধারন জনগন।













