জয়পুরহাট পৌরসভার উদ্যোগে ১ কিলোমিটার খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

আপডেট: June 21, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন এবং মশার উপদ্রব কামানোর লক্ষ্যে ১ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিষ্কারকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জয়পুরহাট পৌরসভার বিশেষ উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এই উদ্যোগের ফলে পৌরসভার ৮ও ৯ নং ওয়ার্ডের ১০ টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হবে এবং কয়কশ একর ফসলি জমির ফসল উৎপাদন স্বাভাবিক হবে।

শনিবার সকালে খাল পরিষ্কারকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক  গোলজার হোসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভ, জয়পুরহাট পৌরসভার কনভারজেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক রাকিবুল হাসান রাকিব,  সমাজ সেবক দেলোয়ার হোসেন, বিডি ক্লিন জয়পুরহাট এর জেলা সমন্বয়ক রাকিবুল হাসানসহ পৌরসভার কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে এই খালের বর্জ্য ও কচুরিপানা অপসারণ কাজের সূচনা করা হয়।

দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন অংশে আবর্জনা জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার কিছু নিচু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এজন্য কয়েকশ একর জমির ফসল নষ্ট হয়ে যায়।

ফসল উৎপাদন করতে গিয়ে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। খাল পরিষ্কার করার কারনে কৃষকের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সাথে জমে থাকা পচা পানি ও কচুরিপানা মশার নিরাপদ প্রজননস্থলে পরিণত হয়েছিল।

এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হবে, যা আসন্ন বর্ষা মৌসুমে শহরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করবে বলে আশা করা হচ্ছে। খালের তলদেশ ও দুই পাড়ের বর্জ্য পরিষ্কার করে পানির স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক জানান, পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন জনসচেতনতা।

যত্রতত্র প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য খালে ফেলা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করায় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকির মাধ্যমে টেকসই রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পৌর প্রশাসক।

Share Now

এই বিভাগের আরও খবর