শাহজাদপুরের জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ , সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরের জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । পরে পৌর সদরে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,থানার অফিসার সাইফুল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ প্রমুখ
আলোচনা সভা শেষে ঋনের চেক বিতরন,শ্রেষ্ঠ পল্লী উদ্যোক্তাদের পুরুস্কার, সন্মাননা ক্রেষ্ট ও গাছের চারা বিতরন করা হয় । এদিকে অনুষ্ঠানের শুরুতে পল্লী উন্নয়ন বিআরডিবি’র অবদান বিষয়ক ভিডিও ডকুমেন্টরী প্রদশর্নী করা হয় ।


