জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আবু বক্কর ও সম্পাদক শামীম কাদির

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সভাপতি পদে বাংলাভিশনের আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক করতোয়া প্রতিনিধি শামীম কাদির নির্বাচিত হয়েছেন।
২৫ জুলাই (শনিবার) ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ২৯ ভোট পেয়ে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংগ্রামের মাশরেকুল আলম পান ১৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন শামীম কাদির। তার প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির মোয়াজ্জেম হোসেন পান ১৩ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন:
সহ-সভাপতি: সোহেল আহমেদ লিও (এসএ টিভি – ২৪ ভোট) ও তানভিরুল ইসলাম রিগ্যান (দৈনিক ভোরের দর্পণ – ২২ ভোট)। সহ-সাধারণ সম্পাদক: আবু মুসা (দৈনিক মানবকণ্ঠ – ২১ ভোট)। কোষাধ্যক্ষ: ইসমাইল হোসেন (দৈনিক যায়যায়দিন – ৩৫ ভোট)। লাইব্রেরী সম্পাদক: জাহিদুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা – ২৬ ভোট)।
দপ্তর সম্পাদক: মিলন রায়হান (মোহনা টিভি – ২৬ ভোট)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোয়ান্নাফ হোসেন শিমুল (দৈনিক চাঁদনী বাজার – ৩০ ভোট)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শীতল চন্দ্র (বিজয় টিভি – ২৬ ভোট)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন দৈনিক আজকের পত্রিকার আতাউর রহমান (৩১ ভোট), দৈনিক তৃতীয় মাত্রার পুলক সরকার (২৮ ভোট) এবং দৈনিক আলোর বার্তার রুহুল আমিন (২৮ ভোট)।
নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার এডভোকেট আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।








