মারামারি থামাতে গিয়ে নারী রেফারির জ্ঞান হারানোর দশা!

আপডেট: July 26, 2026 |
212 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered copy 17
print news

প্রীতি ম্যাচ, অথচ মেজাজ চড়া- একেবারে তাতিয়ে ওঠার মতো! ফরাসি ক্লাব মেজ এবং ডাচ ক্লাব ফরচুনা সিটার্ডের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচে যা ঘটল, তাকে প্রীতি ম্যাচ না বলে ‘যুদ্ধক্ষেত্র’ বলাই ভালো। মাঠের মধ্যকার তুমুল হাতাহাতি আর মারামারি সামলাতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে মারাত্মক কনকাশন (মস্তিষ্কে আঘাত)-এর শিকার হয়েছেন ২৬ বছর বয়সী ফরাসি নারী রেফারি মাথিল্ড দেমোঁকে!

পূর্ব ফ্রান্সের এক স্টেডিয়ামে দুই দলের নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচটি চলছিল নিজস্ব গতিতেই। কিন্তু গোলমাল বাঁধল ম্যাচের ৪০তম মিনিটে। জার্সি টানাটানিকে কেন্দ্র করে হঠাৎই দুই প্রতিপক্ষ ফুটবলার একে অপরের মুখোমুখি হন। ব্যাস, আর যায় কোথায়! মুহূর্তে আগুন জ্বলে ওঠে দুই পক্ষের মধ্যে। মাঠের অন্য খেলোয়াড়েরা সমঝোতা করতে আসার বদলে জ্বলন্ত আগুনে ঘি ঢালতে যার যার পক্ষ নিয়ে চড়াও হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত প্লেয়ারদের ক্ষোভ ঠেকিয়ে ঝগড়া থামাতে একেবারে মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন রেফারি দেমোঁকে। কিন্তু ষণ্ডামার্কা ফুটবলারদের ধাক্কাধাক্কি আর বেপরোয়া লড়াইয়ের গুঁতোয় সামলাতে না পেরে দেমোঁকে সজোরে মাটিতে আছড়ে পড়েন! মজার বিষয় হলো, এই ধুন্ধুমার কাণ্ড ও রেফারির ধরাশায়ী হওয়ার পুরো ঘটনাটি ঘটে মাঠের একটি সুবিশাল বিজ্ঞাপনী বোর্ডের ঠিক সামনে, যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল- ‘রেফারিকে সম্মান করুন’!

মাটিতে পড়ে বেশ কিছুক্ষণ নিজের হাত চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন দেমোঁকে। সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী এবং মেডিকেল টিম দ্রুতার সাথে মাঠে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে।

অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে খেলা শুরু হওয়ার পর কিছুক্ষণ সহকারী রেফারির দায়িত্ব পালন করলেও, বিরতির পরেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। মেডিকেল রিপোর্টে জানা গেছে, মাথায় প্রচণ্ড চোট পাওয়ায় মারাত্মক কনকাশনে ভুগছেন তিনি।

ম্যাচটিতে ৩-১ গোলে হেরে যাওয়া ফরচুনা সিটার্ড তাদের ওয়েবসাইটে একে এক “অসাধারণ/স্মরণীয় মুহূর্ত” বলে অভিহিত করে এড়িয়ে গেছে, আর মেস তো পুরো ঘটনাটি বেমালুম চেপে গিয়ে কোনো মন্তব্যই করেনি! খেলোয়াড়দের এমন অনিয়ন্ত্রিত আচরণের পর পুরো ফুটবল বিশ্বে এখন বইছে তীব্র সমালোচনার ঝড়।

তথ্যসূত্র: রয়টার্স

Share Now

এই বিভাগের আরও খবর