রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
বাংলাদেশের সংবিধানের বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হবেন রাষ্ট্রপতি।
এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন। এরপরই ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল।












