বিশ্বকাপে বিতর্কিত রেফারিংয়ের সমর্থনে ফিফা সভাপতি বললেন, অদ্ভুত রায় অনেক লিগেই হয়

আপডেট: July 27, 2026 |
fd 136
print news

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জিয়ান্নি ইনফান্তিনো ফোন করার পর। এই সিদ্ধান্তের পেছনে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদের কথা বলে ফিফা। এই বিধানে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।

কিন্তু লাল কার্ডের শাস্তি স্থগিত হতে পারে না বলে মত বিশেষজ্ঞদের অনেকের। ফলে ফিফার এমন কাণ্ডে চারদিকে সমালোচনার ঝড় উঠে। বেলজিয়ামও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। উয়েফা এবং ইউরোপের কয়েকজন আইনপ্রণেতা রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তোলেন।
এই ঘটনাকে ইঙ্গিত করে এর সমর্থনে কথা বলেছেন ফিফা সভাপতি। ফিফার অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত দীর্ঘ এক বার্তায় ইনফান্তিনো বলেন, ‘বিতর্কিত রেফারিং কিংবা ‘অদ্ভুত’ শাস্তিমূলক রায় বিশ্বের অনেক বড় লিগেই নিয়মিত ঘটনা এবং সেগুলো সাধারণভাবে মেনে নেওয়া হয়। মজার বিষয় হলো, যেসব দেশ নিজেরাই এসব পদ্ধতি ব্যবহার করে, তারাই আবার সমালোচনা করছে।’
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে ইরান, হাইতি, সেনেগাল ও আইভরি কোস্টসহ কয়েকটি দেশের সমর্থক ও কর্মকর্তারা ভ্রমণ জটিলতায় পড়েন। সোমালিয়ান রেফারি ওমর আরতান ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশই করতে পারেননি।
এ বিষয়ে ইনফান্তিনো বলেন, ‘আপনারা কয়েকজন ভিসা না পাওয়া ব্যক্তির কথা বলেছেন, কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে ভিসা পাওয়া লাখো মানুষের কথা উপেক্ষা করেছেন। ফুটবল বিশ্বকে এক করে, এটি এই গ্রীষ্মেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।’
বিশ্বকাপের সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাদের ঘৃণা করতেই সময় ও শক্তি ব্যয় করছেন, তারা একটু থামুন। আত্মসমালোচনা করুন, ধ্যান করুন, প্রার্থনা করুন অথবা একটি ফুটবল ম্যাচ দেখুন এবং মানুষের মুখ, চোখ ও আবেগগুলো সত্যিকার অর্থে অনুভব করুন।’
Share Now

এই বিভাগের আরও খবর