জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে জয়পুরহাটে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর মো. ফজলুর রহমান সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা শাখার সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম ও অ্যাডভোকেট মামুনুর রশিদ, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, সদর শাখার আমীর মাওলানা ইমরান হোসেন, শহর শাখার আমীর মুফতি সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সদর নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, শহর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ফেরদৌস হোসেন, শহর শাখার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের চেতনায় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা দেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলনের গুরুত্বও তুলে ধরেন।











