রাণীশংকৈলে দুস্থ ও গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অসহায়, দুস্থ ও গরিব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১২৬ জন দুস্থ ও গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৪ আগষ্ট (মঙ্গলবার ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, আনারকলি বেগম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, বিএনপি নেতা নূর নবী, শাহাদাৎ হোসেন, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, বকুল মজুমদার, জমিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মানিক, আক্তার হোসেন প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, এই সহায়তার ফলে তারা ঘরে বসেই উপার্জনের পথ খুঁজে পাবেন।
বর্তমান সরকারের আত্মকর্মসংস্থানমুখী কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুস্থ ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা নিজেদের পরিবারে আর্থিক সহায়তা করার পাশাপাশি নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবেন।




