ছাত্রদল কর্তৃক দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট: August 5, 2026 |
received 2104183023860104
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ছাত্রদল কর্তৃক জবি, বেরোবি, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলা এবং দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

আজ (৪ আগস্ট, মঙ্গলবার) রাত ৮:৪৫ মিনিটে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম সাজু বলেন, “ছাত্রদল সারাদেশের ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়।

জবি, বেরোবি ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে অনেককে আহত করা হয়েছে। সরকারের ব্যর্থতা ঢাকতেই ছাত্রদল এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।” তিনি আরও বলেন, “ছাত্রশিবির প্রতিরোধ গড়ে তুলতে শুরু করলে পরিস্থিতি সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

এছাড়াও ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর