জয়পুহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত জয়পুরহাট জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের দি ফ্রেন্ডস আইসল্যান্ডের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বাপুস জেলা শাখার সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবু, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, মোঃ আলমগীর, পরিচালক আমিনুর রহমান, সাইফুল ইসলাম শুভ ও জেলা শাখার সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন।
গত ১১ জুলাই বাপুস জয়পুরহাট জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন হবিবর রহমান ও সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন।
সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি ছানাউল হক, নুরুল ইসলাম, আব্দুস সোবহান ও আব্দুর নুর চৌধুরী (শাহীন)। অতিরিক্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লা ( মিলন কাজী), আল মামুন ফেরদৌস, হারুনুর রশীদ, মাহমুদ হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম বাবু, আব্দুল হাকিম মন্ডল, আশরাফ আলী ও লিটন কুমার পাল।




