৫০ হাজার দামের স্কুটির জরিমানা হলো ১০ লাখ! হতবাক পুলিশও

আপডেট: August 9, 2026 |
Untitled 5
print news

অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের গুরুগ্রামে প্রায় ৫০ হাজার রুপি দামের একটি স্কুটির বিরুদ্ধে মোট ১০ লাখ রুপি জরিমানা বকেয়া পাওয়া গেছে। এই ঘটনা দেখে খোদ ট্র্যাফিক পুলিশকর্মীরাও হতবাক হয়ে গেছেন।

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের রাজীব চক এলাকায় রুটিন চেকিংয়ের সময় ট্র্যাফিক পুলিশ এই ঘটনাটি দেখতে পায়।

ট্র্যাফিক পুলিশের দাবি, গুরুগ্রামের রাজীব চক এলাকায় জোনাল অফিসার এএসআই বিজয় সিং তার দল নিয়ে গাড়ি পরীক্ষা করছিলেন। সেই সময় রাজীব চক থেকে মেদান্তা হাসপাতালের দিকে এক যুবককে উল্টো দিক দিয়ে স্কুটি চালিয়ে যেতে দেখা যায় এবং তার মাথায় কোনো হেলমেটও ছিল না। এরপর স্কুটির কাগজপত্র চাইলে তা দেখাতে না পারায় নম্বর দিয়ে তথ্য যাচাই করা হয়।

তদন্তে জানা যায়, ভারতীয় মোটর ভেহিকেল আইন, ১৯৮৮-এর বিভিন্ন ধারায় ওই স্কুটির নামে মোট ৯৬টি বকেয়া চালান রয়েছে। এর মধ্যে মাত্র ১টি চালান ট্র্যাফিক পুলিশের মেশিনে কাটা হয়েছিল এবং বাকি ৯৫টি চালান ট্র্যাফিক ক্যামেরার মাধ্যমে ইস্যু করা হয়।

মূলত হেলমেট না পরে গাড়ি চালানো, বিমা বা ইনস্যুরেন্স না থাকা, দূষণ নিয়ন্ত্রণ বা পিইউসি ছাড়পত্র না থাকা এবং ভুল দিক দিয়ে গাড়ি চালানোর মতো ট্র্যাফিক আইন লঙ্ঘনের কারণে ২০২৫ এবং ২০২৬ সালে ধারাবাহিকভাবে এই চালানগুলো কাটা হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর