প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা: এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীর রিমান্ডে

আপডেট: August 10, 2026 |
fd 94
print news

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় ঘটনায় সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দীন তানভীরকে রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান।

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে এখনও তাকে থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে থানায় আনা হবে বলেও জানান ওসি। বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কিনা এবং কী কারণে তিনি এ ধরনের মন্তব্য করেছেন, সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

গাজী সালাউদ্দীন তানভীরকে ঢাকার মিরপুরে মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে ৫ অগাস্ট ভোরে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেপ্তার করে আনার পর ওই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Share Now

এই বিভাগের আরও খবর