আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: August 11, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সম্মানিত পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গতকাল বিকালে ঠাকুরগাঁও সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবিতে তদন্তাধীন নকল স্বর্ণের মূর্তির প্রতারণা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোস্তফা আলী ওরফে আকাশ (৩৫) কে গ্রেফতার করে।

তার অবস্থান শনাক্ত করে ঠাকুরগাঁও সদর থানা এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তফা আলী ওরফে আকাশ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝগথা গ্রামের মোবারক আলীর ছেলে।

১০ আগষ্ট (সোমবার) দুপুরে জেলা পুলিশ সুপার বেলাল হোসেন প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আকাশ আলীর বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিষ্ফোরক দ্রব্য, মাদক সহ মোট ২৭ টি মামলা রয়েছে।

সে শুধু সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদারই নয় সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে ইতিপূর্বে গাজীপুর জেলায় অবস্থান করে মাদকের সিন্ডিকেট পরিচালনা করতো।

বর্তমানে সে গোপনে সুকৌশলে হরিপুর ও রানীশংকৈল থানা এলাকায় বিভিন্ন সময়ে অবস্থান করে মাদক, প্রতারণা সহ বিভিন্ন অপরাধ সংঘঠন করে আসতেছিলো। মাঝে মাঝে সে নিজ এলাকা পীরগঞ্জেও অবস্থান করে বিভিন্ন অপরাধ করে বেড়ায়।

এছাড়াও তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড এবং ৭০০০/- হাজার টাকা অর্থদন্ডের সাজা পরোয়ানা মুলতবী রয়েছে। বিশেষ করে সে মাদক ব্যবসা ও প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষকে সর্বস্বান্ত করেছে মর্মে জানা যায়। ভুক্তভোগীরা তার ভয়ে কোন অভিযোগ দেওয়ার সাহস পায় না বলেও জানা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর