বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মমনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো. মজিবুর রহমানের নির্দেশনায় এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল র্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানের ধারাবাহিকতায় ১৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মমনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত টিটু বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



