জয়পুরহাটে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  জেলা বিএনপির দোয়া মাহফিল

আপডেট: August 16, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,  সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমান এর  সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

Share Now

এই বিভাগের আরও খবর