নারায়ণগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ!

আপডেট: August 17, 2026 |
fd 157
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাসায় কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী যুবতী (৩০) নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার আপন ছোট ভাই (২৫) জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।‎

‎ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাদের বৃদ্ধা মা গ্রামের বাড়িতে ছিলেন। একই সঙ্গে বড় ভাই ও ভাবি পেশাগত কাজে বাইরে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগেই অভিযুক্ত তার বোনের কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।‎

অভিযুক্ত যুবকের (২৫) স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সালেকুজ্জামান জানান, “আপন বড় বোন তার ছোট ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর