সিলেট মহানগর শিবিরের এসএসসি জিপিএ-৫ সংবর্ধনা

আপডেট: August 20, 2026 |
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: এসএসসি/ দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সিলেট মহানগর।

টিভি গেইটস্থ শিল্পকলা একাডেমিতে নগরীর বিভিন্ন প্রতিষ্টানের প্রায় ৬০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় ও শহিদুল ইসলাম সাজু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ওয়াকফ প্রশাসক মো: ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ার, মাওলানা মাসুক আহমদ, ফরিদ আহমদ ও নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য নুরুল ইসলাম শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আমাদের দেশে মেধার মূল্যায়ন করা হয় না।

এসএসসি যারা জিপিএ-৫ পেয়েছে এইচএসসি পরীক্ষায় অনেকে A+ পাবে না শুধুমাত্র অতিরিক্ত কনফিডেন্স এর কারনে। আমাদের সমাজ আমাদের বাবা মা আমাদের কাছে অনেক কিছু ডিজার্ভ করে।

আমাদেরকে তাদের স্বপ্নের সারথী হতে হবে। কেও যদি সফলতার চুড়ায় উঠে পড়ে যায় তখন সে সমাজের বোঝা হয়ে যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনাদেরকে কলেজ লাইফে যাওয়ার আগে আপনাদেরকে সংবর্ধনায় নিয়ে এসে আপনাদেরকে সতর্ক করছে।

এই তরুন সমাজ দেশের সম্পদ,আমরা যদি তরুন সমাজকে কাজে না লাগাতে পারি তাহলে বাংলাদেশকে গোলামীর জিঞ্জির থেমে মুক্ত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে জনসম্পদ দিয়েছেন। বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাতকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি আমাদের দেশ দারিদ্রমুক্ত করা সম্ভব। আমাদের তরুনদের কে কর্মমুখী শিক্ষা দেওয়া হচ্ছে না।

আমাদের দেশের আমলারা আমাদের দেশ পরিচালনা করে। আমাদের এমপি মন্ত্রীরা কিছু করতে পারে না।আমলারা দূর্নীতির ফিরিস্তি নিয়ে দূর্নীতির কাগজপত্র লাপাত্তা করে দেয়।

শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেকে সর্বোচ্চ সিড়িতে পৌছাতে হবে।

অনুষ্টানের শেষে শিক্কার্থীদের ক্রেস্ট এবং অন্যান্য উওঅঅহার দিয়ে অনুষ্টান শেষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর