জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২)’ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রচারণায় শিক্ষার্থীদের নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অংশগ্রহণের সুযোগ ও বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা হয়।
প্রচার-প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উপ-পরিচালক মকছুদুল কবীর, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর মাধ্যমে জেলার শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তোলা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।








