জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য ইজিবাইক

আপডেট: August 25, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জেলা পরিষদের পক্ষ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক প্রদান করা হয়েছে।

দুপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজিবাইকের চাবি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, চেম্বার পরিচালক আব্দুল আলীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মাসুদ রানা প্রধান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।

এসব শিক্ষার্থীর যাতায়াতের সমস্যা দূর করার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে ইজিবাইকটি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

জেলা পরিষদের এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ইজিবাইকটি চালু হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

Share Now

এই বিভাগের আরও খবর