মাউশি মহাপরিচালকের সাথে ইতনা স্কুল ও কলেজের নবনির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ইতনা মাধ্যমিক বিদ্যালয়ও কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি জনাব তানজির হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর ডা. আরিফুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখার আহ্বায়ক জনাব মো: আবিদ হাসনাত।
সৌজন্য সাক্ষাৎকালে ইতনা মাধ্যমিক বিদ্যালয়ও কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটি সরকারিকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সহযোগিতার মাধ্যমে ঐতিহ্যবাহী ইতনা স্কুল আজকের এ বৈঠকে মূলত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আধুনিক পাঠদান পদ্ধতি প্রবর্তন, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যতে ইতনা মাধ্যমিক বিদ্যালয়ও কলেজকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা হয়।
সভাপতি তানজির হোসেন শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর জোর দেন। মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সম্ভাব্য প্রকল্পগুলোতে কারিগরি সহায়তা, শিক্ষক উন্নয়ন কর্মশালা, এবং প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে আগামী প্রজন্মের জন্য আরও শক্তিশালী ভিত্তি হিসাবে গড়ে তোলা হবে।












