চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির উদ্যোগে এক বর্ণিল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪ ঘটিকায় কালুরঘাট শ্রম কল্যাণ কেন্দ্র সিএন্ডবি মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির সভাপতি কে এম শহিদুল্লাহর সভাপতিত্বে এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজোয়ান রহমান খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদমান।
এরপর সমিতির পক্ষ থেকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ডেঙ্গু প্রতিরোধে চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নগরবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রামের যুগ্ম-সমন্বয়ক ও শ্রমিক নেতা রবিউল হোসেন শিমুল এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কাজী আনোয়ারুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. আজম ও সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্ল্যাহ। এছাড়া সমাবেশে বিশেষ উপস্থিতিতে ছিলেন সিএন্ডবি শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদমান।
বক্তব্যের ধারাবাহিকতায় আরও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, সাবের আহাম্মদ মানিক, জসিম উদ্দিন, মো. ইসমাইল, ফাহিম খান, মো. ওসমান, মো. জামাল, নসিমন আক্তার, সিরাজুন নূর, ইয়াছমি আকতার, আবদুল করিম, দেলোয়ার হোসেন ও জাহেদা আক্তারসহ সমিতির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
সমাবেশ শেষে উপস্থিত সদস্যদের মাঝে মশারি বিতরণ করা হয়। সম্পূর্ণ মশারি বিতরণের এই মহতী উদ্যোগটি অর্থায়ন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদমান।





