মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপডেট: September 24, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী দ্বীনি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট আধুনিকমানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।

​অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বায়েজিদ বোস্তামী, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহসানুল হাবিব ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বিসহ প্রমূখ।

​এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী বক্তব্যে অতিথিগণ বলেন, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষ সংকট দূর করার লক্ষ্যে সরকারি অর্থায়নে ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত্তির ১ তলা বিশিষ্ট এই নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে ক্রমান্বয়ে ভবনের পরবর্তী তলাগুলোর কাজ সম্পন্ন করা হবে।

​অনুষ্ঠান শেষে নতুন ভবনের নির্মাণ কাজের সফলতা ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর