সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি পালন করল জেলা প্রশাসন।
“Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism” “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর প্রাঙ্গন থেকে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মিলিত হয়।এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় ও র্যালিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাদ্দেকা বেগম বৃষ্টি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ এবং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্ত, সাংবাদিক আবু তালেব মুরাদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহসভাপতি হাসান সায়েম, সাধারণ সম্পাদক শেখ রাফি, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পর্যটন খাতেও পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটন সেবাকে আরও সহজ, আধুনিক ও পর্যটকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী বিশ্ব পর্যটন দিবসের আয়োজন শেষ হয়।এর আগে সকাল সাড়ে সাতটায় নগরীর কীন ব্রীজ থেকে একটি সাইকেল র্যালী বের হয়।
কর্মসূচিগুলোতে স্কুল কলেজের শিক্ষার্থীরা,স্কাউটস, ট্যুরিস্ট পুলিশ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





