আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

আপডেট: September 28, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যমের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।

এতে বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং ঢাকায় নিযুক্ত ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী উপস্থিত থাকবেন।

আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্‌দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর।

সেমিনারে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব গণমাধ্যমের ভূমিকা, সংবাদ পরিবেশনের নৈতিকতা, গণমাধ্যমের জবাবদিহি এবং আত্মসমালোচনার বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা হবে। এতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

Share Now

এই বিভাগের আরও খবর