জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: September 30, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা’ অনুষ্ঠিত হয়।

​জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া।

​সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, জেলা সিভিল সার্জন ডাঃ আল মামুন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ।

​সভায় বক্তারা জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকার ওপর জোর দেন। খাদ্যে ভেজাল রোধ, নিরাপদ খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বিত নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর