ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি

আপডেট: October 20, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

১৭ অক্টোবর (শনিবার) রাতে জেলার বিভিন্ন মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ও মণ্ডপ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য আমাদের মূল শক্তি।

উৎসবের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিত সহযোগিতায় একটি উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় তিনি পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সূত্রে জানা যায়, রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

উক্ত মণ্ডপ পরিদর্শনকালে ডিআইজি মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জুয়েল রানা।

এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now