মোহাম্মদাবাদ ইউনিয়নে ১৩টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল আলীম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের মোহাম্মদাবাদ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির
সভাপতি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম।
শারদীয় দুর্গোৎসব উদযাপনকালে তিনি ইউনিয়নের ১৩টি পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের মানুষের উৎসব অবাধ ও নিরাপদ পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে। পরিদর্শনকালে স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
