ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সকলের নৈতিক দায়িত্ব : অধিনায়ক ৪৮ বিজিবি

আপডেট: October 20, 2026 |
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার্তি, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় টহল এবং সীমান্তসংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে নগরীর বাঘবাড়ী এলাকায় পূজামন্ডপ পরিদর্শন শেষে স্থানীয় শ্রী শ্রী দুর্গা মন্ডপে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

তিনি আরোও বলেন সিলেট প্ন্যূভূমি হিসেবে সকল ধর্মের জন্য একটি নিরাপদ বিভাগ হিসেবে পরিচিত।

শারদীয় দূর্গাপূজা উৎসব এর সুষ্ঠু ও নিরাপদ আয়োজন আমাদের সকলের জন্য সামাজিক ও নৈতিক দায়িত্ব।

বিজিবি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রতিশ্রুতিবদ্ধ।

Share Now